প্রশ্ন: এই আইটিআই মক টেস্টগুলো দেওয়ার জন্য কি কোনো টাকা দিতে হবে?
উত্তর: না, আমাদের ওয়েবসাইটের সমস্ত আইটিআই মক টেস্ট, প্র্যাকটিস সেট এবং স্টাডি মেটেরিয়াল ছাত্র-ছাত্রীদের জন্য আজীবন সম্পূর্ণ বিনামূল্যে (Free) থাকবে।
 
প্রশ্ন: এখানে কি NCVT এবং SCVT উভয় বোর্ডের সিলেবাস কভার করা হয়েছে?
উত্তর: হ্যাঁ, NCVT এবং SCVT উভয় বোর্ডের ফাইনাল AITT (All India Trade Test) পরীক্ষার জন্য এই মক টেস্টগুলো সমানভাবে কার্যকরী, কারণ এটি সম্পূর্ণ NIMI ও DGT সিলেবাস মেনে তৈরি।
 
প্রশ্ন: ফাইনাল CBT পরীক্ষায় কি এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যাবে?
উত্তর: যেহেতু ফাইনাল পরীক্ষা সম্পূর্ণভাবে NIMI Question Bank অনুসরণ করে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হয়, এবং আমাদের প্রশ্নগুলোও সেই সেম প্যাটার্নে তৈরি, তাই এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে।